1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডাক্তার দেখাতে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

ডাক্তার দেখাতে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৬৫ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মারা গেলেন বাসুদেব সুর (৫৫) নামের একজন মোটরসাইকেল আরোহী।
শনিবার সকালে নওয়াপাড়ার আকিজ জুট মিল্ধসঢ়;স সংলগ্ন রেলক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত বাসুদেব সুর খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের মৃত বিজয় কৃষ্ণ সুরের ছেলে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতের ছেলে লিটন চন্দ্র সুর জানান, নওয়াপাড়া বাজারে হৃদয় টেলিকম নামে তার বাবার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। শনিবার সকালে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তার বাবা বাড়ি থেকে বের হন। সকাল ৮টার দিকে অজ্ঞাত মোবাইল ফোন থেকে বাবার মৃত্যুর খবর জানতে পারি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার সময় আকিজ জুট মিল সংলগ্ন অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় যশোরগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে রেললাইনের পাশ থেকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান সবুজ জানান, ট্রেনের ধাক্কায় আহত ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে রেল পুলিশ এসে তার লাশ নিয়ে যায়।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের এসআই সোহাগ কুমার জানান, যশোরগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাসুদেব সুর নামে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar