1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে পরিশোধিত বিদ্যুৎ বিল নতুন বিলে যুক্ত,গ্রাহক হয়রানি চরমে - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অভয়নগরে পরিশোধিত বিদ্যুৎ বিল নতুন বিলে যুক্ত,গ্রাহক হয়রানি চরমে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৭৪ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগরে নুরন্নাহার নামে পল্লী বিদ্যুতের এক গ্রাহকের পরিশোধ করা ১০০ ইউনিট বিদ্যুৎ বিল তার নতুন বিলে যুক্ত করা হয়েছে। নতুন বিল হাতে পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন ওই নারী গ্রাহক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নুরন্নাহার উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকার মৃত আব্দুল গফ্ফার বিশ্বাসের স্ত্রী তিনি।

হয়রানির শিকার নুরন্নাহার জানান, তার মিটার নং- ৩৮০১২৮, যার হিসাব নং- ৬২-১৩৩৭। সেই হিসেবে গত মে মাসের বিদ্যুৎ বিলে রিডিং ছিল ৩১,০৪৫ ইউনিট। জুন মাসের বিলে মিটার রিডিং ছিল ৩১,৪১৫ ইউনিট। ব্যবহৃত ৩৭০ ইউনিটের বিল তিনি পরিশোধ করেছেন। পরবর্তীতে জুলাই মাসের নতুন বিদ্যুৎ বিলে পূর্ববর্তী জুন মাসের মিটার রিডিং দেখানো হয়েছে ৩১,৩১৫ ইউনিট। তিনি আরও জানান, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ৩১,৪১৫ ইউনিটের স্থালে ৩১,৩১৫ ইউনিট দেখিয়ে আমার মত এক নারী গ্রাহকের নিকট হতে অতিরিক্ত ১০০ ইউনিটের টাকা আদায়ের চেষ্টা করছে। এর থেকে পরিত্রাণ চাই।

ভুক্তভোগী অসংখ্য গ্রাহকের অভিযোগ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, নওয়াপাড়া জোনাল অফিস কর্তৃক দেয়া বিভ্রান্তিকর বিদ্যুৎ বিল সাধারণ গ্রাহককে প্রতিনিয়ত বিড়ম্বনায় ফেলছে। পূর্বের মিটার রিডিং কমিয়ে তারা নতুন বিলে অতিরিক্ত ইউনিট যুক্ত করছে। ফলে সাধারণ গ্রাহক তার পূর্বের বিল না দেখে নতুন বিল পরিশোধ করে প্রতারণার শিকার হচ্ছে। এছাড়া বাড়ি বা প্রতিষ্ঠানে না গিয়ে তারা অফিসে বসে রিডিং নির্ধারণ করছে। এ প্রতারকচক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

এ ব্যাপারে যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর নওয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম আব্দুল্লাহ আল মামুন জানান, বিল না দেখে কিছু বলা যাবে না। ভুক্তভোগী গ্রাহক তার বিল নিয়ে অফিসে আসলে সমস্যার সমাধান করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar