1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পা পিছলে নালার পানিতে পড়ে কলেজছাত্রীর মৃত্যু - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

পা পিছলে নালার পানিতে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৪৭ জন খবরটি পড়েছেন

চট্টগ্রামে নালায় পড়ে মর্মান্তিকভাবে প্রাণ গেছে এক কলেজছাত্রীর। সোমবার (৭ আগস্ট) সকালে হাটহাজারি উপজেলার ইসলামীয়া হাট বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত কলেজ ছাত্রীর নাম নিপা পালিত (১৯)। নিহত নিপা ইসলামীয়া হাট বাদামতল এলাকার উত্তম পালিতের মেয়ে এবং হাটহাজারি সরকারি কলেজের বিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
হাটহাজারি থানার এসআই গোফরান উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত শিক্ষার্থীর এক আত্মীয় জানান, নিপা মৃগী রোগী ছিলেন। তাদের বাড়ির আশপাশের জায়গায় পানিতে তলিয়ে গেছে। বাড়িতেও পানি উঠেছে। এর মধ্যে সকালে তিনি পরীক্ষা দিতে যাবার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। এ সময় পা পিছলে নালার পানিতে পড়ে যায়। তাদের ধারণা, মৃগী রোগ থাকায় হয়ত পানিতে পড়ার পর আর উঠতে পারেননি।

এসআই গোফরান আরও জানান, বাড়ির কাছেই এ ঘটনা হওয়ায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar