1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেবেন দেশসেরা সাকিব আল হাসান - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেবেন দেশসেরা সাকিব আল হাসান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২০৪ জন খবরটি পড়েছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিব আল হাসানকে টাইগারদের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে.।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শুক্রবার (১১ আগস্ট) সাকিবকে অধিনায়ক করার বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি বলেন, এশিয়া কাপ ও বিশ্বকাপের সাকিবকে অধিনায়ক করা হয়েছে। দেশসেরা এই ক্রিকেটার ছাড়াও ওপেনার লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতা বিবেচনায় সাকিবেই আস্থা রেখেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

বিশ্বকাপ ও এশিয়া কাপের দল আগামীকাল ঘোষণা করা হবে। আপাতত এশিয়া কাপের ১৭ জনের দল দেবেন নির্বাচকেরা।

২০২০ সালে মাশরাফী বিন মুর্তজা সরে দাঁড়ানোর পর তামিমকে ওয়ানডে অধিনায়ক করা হয়েছিলো। তামিমের অধীনেই ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করে টাইগাররা। তবে রহস্যময় চোটের কারণে সাম্প্রতিক সিরিজগুলোতে অনিয়মিত হয়ে পড়েছিলেন তামিম। এরই মধ্যে গেলো মাসে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাও দেন চট্টগ্রামের এই ক্রিকেটার। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ২৮ ঘণ্টা পর ক্রিকেটে ফেরার কথা জানান তামিম।

এসময় ক্রিকেট থেকে মাস দেড়েকের ছুটিও নেন তামিম। ধারণা করা হচ্ছে, চোটের কারণে এশিয়া কাপে খেলা হবে না তামিমের। আর আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপেও তার (তামিম) খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এজন্য বিসিবির সঙ্গে আলোচনার পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিম।

এদিকে এক দিনের ক্রিকেটে ৫০ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। তার অধীনে ২৩ ম্যাচে জিতেছে লাল-সবুজেরা। ২০১১ সালে তার নেতৃত্বেই বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। এবার আরো একটি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar