1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১২৯ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস যথাযথভাবে পালন করা হয়েছে। ১৫ আগষ্ট মঙ্গলবার সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দেবহাটা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, দেবহাটা রিপোর্টার্স ক্লাব, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, উপজেলা এলজিইডি, কেবিএ সরকারী কলেজ, দেবহাটা কলেজ, দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুল, পল্লী বিদ্যুৎ, সাব রেজিষ্ট্রি অফিস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

পরে দোয়া পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস বভচেয়ারম্যান জি.এম স্পর্শ।

এসময় বক্তব্য রাখেন দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরন প্রদান, যুব ঋন বিতরন ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar