1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় বিপুল ফারাজীর নেতৃত্বে গ্রেনেড হামলা দিবস পালিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে ১১০ বোতল মাদকসহ নারী আটক, পুলিশ দেখে পালালেন স্বামী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দ্রুতগতির ইজিবাইকের সামনে হঠাৎ দৌড়ে চলে এলো নারী, ঘটনাস্থলেই মৃত্যু বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে খেলবেন মুস্তাফিজ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’: অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক দ্রুত নিয়োগের আশ্বাস প্রতিমন্ত্রীর রাজবাড়ীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত শার্শা উপজেলা প্রেস ক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত দীর্ঘ প্রতীক্ষার অবসান: পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন তিন শিক্ষক পদায়ন

বাঘারপাড়ায় বিপুল ফারাজীর নেতৃত্বে গ্রেনেড হামলা দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৬৮ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য
রেখে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী কর্মসূচি পালিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (২১ আগস্ট) এ কর্মসূচির আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। এতে প্রধান অতিথি ছিলেন, যশোর -৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।

এদিন বেলা ১২ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এসংক্রান্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী। বিশেষ অতিথি ছিলেন, দোহাকুলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবু মোতালেব তরফদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম,ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি,উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ।

এছাড়া ও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আলমগীর সিদ্দিকী, সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, সংগঠনটির সভাপতি বুলবুল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, ইউপি সদস্য ফিরোজ হাসান, সাবেক ছাত্রলীগ নেতা জোবায়ের হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশ শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar