1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নওয়াপাড়া পৌরসভা ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

নওয়াপাড়া পৌরসভা ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৭০ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে নওয়াপাড়া পৌর এলাকার বিভিন্ন সড়কের ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের তৃতীয় দিন আা বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত নূরবাগ স্বাধীনতা চত্বর থেকে গুয়াখোলা গ্রামের প্রফেসারপাড়া, বিশ্বাসপাড়াসহ নওয়াপাড়া রেলস্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এসময় ফুটপাতের ওপর নির্মিত টিনের সেড, পাকা সিঁড়ি, সাইনবোর্ড, অস্থায়ী দোকানসহ বিভিন্ন স্থাপনা স্কেভেটর দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।

নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সুশান্ত কুমার দাস, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর সেলিম মল্লিক, সার্ভেয়ার আলী আকরাম হাওলাদারসহ অভয়নগর থানা পুলিশ, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, শ্রমিক
ও এলাকাবাসী। এলাকাবাসী জানান, নওয়াপাড়া পৌর কর্তৃপক্ষের এমন মহতি উদ্যোগ অব্যাহত রাখতে হবে। জনকল্যাণমূলক কাজের জন্য তারা পৌর মেয়রকে ধন্যবাদ জানান।

এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, ‘গত তিন দিন ধরে চলা উচ্ছেদ অভিযানে কোনো ধরণের জরিমানা করা হয়নি। এদিন দুই কিলোমিটার সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। দখলমুক্ত করা ফুটপাত পুনরায় দখল করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পৗর এলাকার প্রতিটি সড়কের ফুটপাত পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে।’ উচ্ছেদ অভিযান পরিচালনায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং অবৈধ স্থাপনা নিজ নিজ উদ্যোগে অপসারণের আহবান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar