1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেজেরডাঙায় বগির ইঞ্জিন ভেঙে রাজশাহীগামী ট্রেন দুর্ঘটনা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বেজেরডাঙায় বগির ইঞ্জিন ভেঙে রাজশাহীগামী ট্রেন দুর্ঘটনা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৫২ জন খবরটি পড়েছেন

অভয়নগরের বেজেরডাঙায় সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ব্রেক ব্যান (স্প্রিং) ভেঙে গেছে। বুধবার (৩০ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা পর রিলিফ ট্রেন এসে চাকা সারানোর পর রাত ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর রেলওয়ের নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস জানান, খুলনা থেকে বিকেল ৪টার দিকে ছেড়ে যায় রাজশাহীগামী ট্রেন সাগরদারি। এটি ফুলতলা ছাড়িয়ে বেজেরডাঙ্গা নামক স্থানে পৌঁছানোর পর একটি বগির ইঞ্জিন ভেঙে পড়ে যায়। ফলে ট্রেনটি আর চলতে পারেনি আর তাতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রিলিফ ট্রেনের উদ্ধারকারী দলের সদস্য বাইতুল ইসলাম রাত ৮টার দিকে জানান, চাকা সারিয়ে লাইন ক্লিয়ার করা হয়েছে। ট্রেন লাইন ক্লিয়ার করা হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে তিনবার প্রায় একই লাইনে ট্রেন চাকার ত্রুটির কারণে লাইন বন্ধ হলো।

এর আগে গত ২৪ জুলাই যশোরের সিঙ্গিয়া স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে যায় একটি তেলবাহী ট্রেন। প্রায় সাত ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল চলাচল স্বাভাবিক হয়। দুদিন পর শনিবার যশোরের নওয়াপাড়ায় একটি ট্রেনে চাকায় ত্রুটিরা কারণে বন্ধ হয়ে যায়। পরে তিন ঘণ্টার চেষ্টায় সেটি ঠিক হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar