1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চিলমারীর হরিজন পল্লিতে বসবাসকারী ৩০ পরিবার পানিবন্দি, মানবেতর জীবন যাপন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

চিলমারীর হরিজন পল্লিতে বসবাসকারী ৩০ পরিবার পানিবন্দি, মানবেতর জীবন যাপন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৬৭ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি। কুড়িগ্রামের চিলমারীতে সদ্যনির্মিত হরিজন পল্লি এক সপ্তাহে ধরে পানিতে তলিয়ে আছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদে পানি বেড়ে এ পরিস্থিতি তৈরি হয়েছে। এতে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন হরিজন পল্লিতে বসবাসকারী ৩০ পরিবারের দেড় শতাধিক মানুষ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

থানাহাট ইউনিয়নের সবুজপাড়া এলাকার বিলের মধ্যে নির্মিত হরিজন পল্লিতে গিয়ে দেখা গেছে, পল্লির চারদিকে পানি থইথই করছে। সড়কপথ না থাকায় কোমর সমান পানি ডিঙিয়ে বিশুদ্ধ পানি ও খাদ্যের সন্ধানে বের হতে হচ্ছে তাঁদের। হরিজন পল্লির বাসিন্দারা বলেন – এক সপ্তাহ ধরে পানিবন্দী থাকলেও এখনো সরকারি বা বেসরকারিভাবে কোনো খাদ্যসহায়তা পাননি। হরিজন পল্লির বাসিন্দা শ্রী মনি লাল বলেন – ‘সামান্য পানিতে তলিয়ে গেছে আমাদের হরিজন পল্লি। সাত দিন ধরে এভাবে পানিবন্দী রয়েছি। আর একটু পানি বাড়লে হরিজন পল্লি ছেড়ে চলে যেতে হবে আমাদের।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar