1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এশিয়া কাপে সুপার ফোরে খেলার দৌঁড়ে টিকে থাকার জন্য যা করা দরকার ছিলো করেছি -সাকিব - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপে সুপার ফোরে খেলার দৌঁড়ে টিকে থাকার জন্য যা করা দরকার ছিলো করেছি -সাকিব

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৪ জন খবরটি পড়েছেন

এশিয়া কাপে সুপার ফোরে খেলার দৌঁড়ে টিকে থাকার জন্য যা করা দরকার ছিলো, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দল তার করেছে বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল  দুর্দান্ত ক্রিকেট খেলে আফগানিস্তানকে ৮৯ রানে হারায় বাংলাদেশ। বড় জয়ে রান রাট ভালো অবস্থায় থাকায় এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবার সম্ভাবনা খুবই ক্ষীন টাইগারদের। 
সুপার ফোরে খেলতে হলে অলৌকিক ঘটনা ঘটাতে হবে আফগানিস্তানকে। শ্রীলংকাকে বড় ব্যবধানে হারাতে পারলে রান রেটে এগিয়ে থাকার সুবাদে পরের রাউন্ডের সুযোগ পাবে আফগানরা। যেমনটাই হোক না কেন নিরাপদ অবস্থায় আছে বাংলাদেশ। 

মেহেদি হাসান মিরাজের ১১২ এবং নাজমুল হোসেন শান্তর ১০৪ রানের সুবাদে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে দলীয় তৃতীয় সর্বোচ্চ ৩৩৪ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে বাংলাদেশী বোলারদের নৈপুন্যে ৪৪ দশমিক ৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয় আফগানিস্তান। বল হাতে দলের জয়ে অবদান রাখেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাসকিন ৪৪ রানে ৪টি এবং শরিফুল ৩৬ রানে ৩ উইকেট নেন। 
ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমরা  সত্যিকারার্থেই অলরাউন্ড ক্রিকেট খেলেছি। টস জয়টাও ম্যাচে সহায়ক  ছিল। গরমে খেলা সহজ ছিল না।’

তিনি আরও বলেন, ‘মিরাজ-শান্ত সত্যিই ভাল খেলেছে এবং আমাদের জয়ের পথ তৈরি করে দিয়েছে। পেসাররা ভালো বোলিং করেছে। এই জয় তাদের অনেক আত্মবিশ্বাসী করবে। এ ম্যাচে আমরা নিজেদের সেরাটা দিয়েছি। হয়তো প্রথম ম্যাচে হয়নি, কিন্তু এ ম্যাচে আমাদের সেরাটা দিয়েছি।’
সাকিব জানান, আফগানিস্তানের বিপক্ষে রেকর্ডই মিরাজকে মেকশিপ্ট ওপেনার হিসেবে খেলাতে সাহস যোগাচ্ছে। 
তিনি বলেন, ‘আমরা জানতাম, মিরাজের সামর্থ্য আছে এবং আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড ভালো তার। এজন্যই ওপেনিংয়ে পাঠানো হয়েছিলো তাকে এবং এটা আমাদের জন্য ভালো হয়েছে।’
ক্যারিয়ার সেরা ইনিংসে ম্যাচ সেরা হন মিরাজ। টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পেরে খুশি তিনি।
মিরাজ বলেন, ‘টিম ম্যানেজমেন্ট  আস্থা রাখায় আমি ভালো খেলেছি। এটি ভালো উইকেট ছিল। বল ভালোভাবে ব্যাটে আসছিল।’

তিনি আরও বলেন, ‘শান্ত ও আমার মধ্যে চমৎকার একটি জুটি  হয়েছে। সে টানা দুই ম্যাচে ভালো করেছে। আমরা দারুনভাবে স্ট্রাইক রোটেট করেছি।  উষ্ঞ  সাধারনত  ক্যাম করতে পারে, যেটা আমার হয়েছে।’
আফগানিস্তানের অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি ম্যাচ হারের জন্য  নিয়মিত বিরতিতে উইকেট পতনকে দায়ী করেছেন।  

তিনি বলেন, ‘আমার ধারনা ছিল লক্ষ্য তাড়া করা সম্ভব। আউটফিল্ড বেশ ভাল ছিল  এবং লক্ষ্য তাড়া করাটা অসম্ভব ছিলনা।   কিন্তু আমরা নিয়মিত উইকেট হারিয়েছি।’
শাহিদি আরও বলেন, ‘শুরুতে ভালো করেছে বাংলাদেশের বোলাররা। আমাদের রান রেট সত্যিই কম ছিল যে কারনেই  আমরা জিততে পারিনি। আমাদের সব বিভাগেই উন্নতি করতে হবে। আমাদের বোলিং ও ফিল্ডিং খুব ভাল  হয়নি।’বাসস
 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar