1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২০ জন খবরটি পড়েছেন
ছবি- প্রতীকী

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে ৪ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর একটার সময় বাড়ির পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মৃত শিশুটি হলো শ্যামনগর উপজেলা সদরের সোয়ালিয়া গ্রামের রেজাউল করিমের পুত্র ফয়জুল ইসলাম (৪)।

স্থানীয়রা জানান, শিশু ফয়জুল্লাহ বাড়ির উঠানে খেলা করছিল। তার মা ফিরোজা বেগম রান্না করছিলো ও তার বাবা রেজাউল করিম পার্শ্ববর্তী মৎস্য ঘেরে মাছ ধরছিলেন এবং তার দাদা নওশের মিস্ত্রি বাড়ির আঙিনায় ঘেরা দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। এসময় সবার অগোচরে খেলতে খেলতে সে বাড়ির পিছনের পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে ছেলেকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে তার মা। খুঁজতে খুঁজতে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মিলন হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar