সিলেটের মিরা বাজারে অবস্থিত বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন ৯ জন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
জানা যায়, মিরাবাজারের বিরতি ফিলিং স্টেশনে হঠাৎ করে বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। এর পরই আগুন লেগে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নেভানোর কাজে নেমে পড়েন ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
এ ঘটনায় অগ্নিদগ্ধ অন্তত ৯ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।