1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পদ্মা সেতু পেরিয়ে প্রথম ট্রেন ঢাকায় - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

পদ্মা সেতু পেরিয়ে প্রথম ট্রেন ঢাকায়

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ জন খবরটি পড়েছেন

পদ্মা সেতু অতিক্রম করে প্রথম ট্রেন ঢাকায় পৌঁছেছে। আগে ট্র্যাক কার ও মালবাহী ট্রেন পদ্মা সেতু অতিক্রম করে রাজধানীতে প্রবেশ করলেও এই প্রথম ট্রেন প্রবেশ করেছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে পরীক্ষামূলক ভাবে ট্রেন যাবে ভাঙ্গায়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পদ্মা সেতুতে যাত্রীবাহী ট্রেন চালু করতে চলছে কর্মযজ্ঞ। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ১০ স্টেশনের মধ্যে শুরুর দিনেই চালু হচ্ছে পাঁচ স্টেশন। অটো সিগনাল পদ্ধতিতে আধুনিক রেল নেটওয়ার্কের নতুন মাইলফলক রচিত হতে যাচ্ছে।

রেলমন্ত্রী পরীক্ষামূলক ট্রেনে ভাঙ্গা পর্যন্ত পরিদর্শনে যাবেন বৃহস্পতিবার। তাই আট বগি সম্বলিত একটি বিশেষ ট্রেন রাত পৌনে ৮টায় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে পৌঁছেছে। শীতাতপ সুবিধাও রয়েছে ট্রেনটিতে। প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেনসহ সেনাবাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, চীনা ও দেশি প্রকৌশলীরা ট্রেনটিতে ছিলেন।

প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় কমলাপুরের নতুনভাবে সংস্কার করা অংশ থেকে পরীক্ষামূলক ট্রেন রওনা হবে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে। পরীক্ষামূলক এই ট্রেনটি পদ্মা সেতুর দুই প্রান্তের স্টেশনেই যাত্রা বিরতির কথা রয়েছে।

প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ জানান, পদ্মাসেতু এবং দুই পাড়ের রেলপথ প্রস্তুত এখন। প্রধানমন্ত্রী ১০ অক্টোবর রেল পথে পদ্মা সেতু অতিক্রমের পরিকল্পনা রয়েছে। দ্রুত গতির ট্রেনে চড়ে রাজধানী থেকে প্রধানমন্ত্রীর ফরিদপুরের ভাঙ্গা যাওয়ার কথা। এর পরদিনই রেলপথ উন্মুক্ত করে দেয়া হবে। তাই প্রকল্প জুড়ে এখন ভীষণ ব্যস্ততা। আর পদ্মা সেতুর রেলপথ চালু এবং প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পদ্মার দুই পাড়ের মানুষ উচ্ছ্বসিত।

সংশ্লিষ্টরা জানান, ভাঙ্গা থেকে রাজবাড়ী, গোপালগঞ্জ, খুলনা, রাজশাহী, চুয়াডাঙ্গার দর্শনা, যশোরের বেনাপোল রুটে এমনকি ভারতে যাওয়ার মৈত্রী ট্রেনেরও পদ্মা সেতু ব্যবহারেরও প্রস্তুতি রয়েছে। পর্যায়ক্রমে পায়রা বন্দরসহ আরও নতুন নেটওয়ার্ক যুক্ত হবে পদ্মা সেতুর রেল লাইনে। এই ৮২ কিলোমিটার রেলপথে কোন লেভেল ক্রসিং থাকছে না। ১২০ কিলোমিটার গতিতে রেল চলাচলে সব রকম দক্ষতা অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ।সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar