1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাধারণ মানুষের জন্য কল্যাণকর কাজ করতে হবে - রনজিত কুমার রায়, এমপি - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

সাধারণ মানুষের জন্য কল্যাণকর কাজ করতে হবে – রনজিত কুমার রায়, এমপি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫২ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
দেশপ্রেম ও সাধারণ মানুষের জন্য কল্যাণকর কাজ করতে হবে। তাহলেই আমাদের মাঝে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা বাড়বে এবং গড়ে উঠবে অসাম্প্রদায়িক চেতনার মানসিকতা। যশোরের অভয়নগরে যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য রনজিত কুমার রায় এ কথা বলেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে তারই যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলেছেন। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখার আয়োজনে গতকাল বুধবার দুপুরে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ, নওয়াপাড়া পৌর শাখা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর শাখা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রসেনজীত দাস সনজীত।

এসময় উপস্থিত ছিলেন, অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ, কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি শেখর সাহা, সাধারণ সম্পাদক শংকর কুমার সিংহ, মুক্তিযোদ্ধা অধির কুমার পাড়ে, পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, তালিম হোসেন, বিপুল শেখ, শেখ আব্দুস সালাম সহ উপজেলা, পৌর শাখা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। আলোচনা সভার পূর্বে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজারে এক বিশাল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar