1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে রোমান স্মৃতি সংঘের ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অভয়নগরে রোমান স্মৃতি সংঘের ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৭ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর)।
অভয়নগরে রোমান স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৮ সেপ্টেম্বর) বিকালে নওয়াপাড়া মডেল কলেজ এর মাঠে প্রফেসরপাড়া যুব সংঘ বনাম টু ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের মধ্যকার এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোমান স্মৃতি সংঘের সভাপতি রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌর সভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের নওয়াপাড়া রাজঘাট শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা,নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ,দৈনিক নওয়াপাড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ,নওয়াপাড়া মডেল কলেজ এর অধ্যক্ষ মহিদুল ইসলাম টোকন।

এসময় আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম শেখ,রোমান স্মৃতি সংঘের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মোহাম্মদ আলী,নূর ইসলাম মহলদার,শামসুর রহমান মিঠু প্রমুখ।

টানাটান উত্তেজনাপূর্ণ খেলাটি শুরু হওয়ার আগেই নওয়াপাড়া মডেল কলেজের মাঠ উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রফেসরপাড়া যুব সংঘ বনাম টু ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হলে টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারে প্রফেসর পাড়া যুব সংঘ ৪-৩ গোলে বিজয়ী হয়।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন প্রফেসর পাড়া যুব সংঘের রিয়াজ হোসেন এবং খেলাটি পরিচালনা করেন রেফারি সোহান,রুবেল ও মুন্না।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar