রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে ভিব্লিউবি কার্ডের চাউল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে সখিপুর ইউনিয়নে (১০ সেপ্টেম্বর) রবিবার সকাল ১১ টায় ভিডাব্লিউবি কার্ডের চাউল বিতরণের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন জাহান, পরিষদের সচিব মোঃ গোলাম রব্বানী, সদস্য মোখলেছুর রহমান, সদস্য নুর মোহাম্মদ গাজী, সদস্য রবিউল ইসলাম, সদস্য নাজিম উদ্দিন, সদস্য নির্মল কুমার মন্ডল, সদস্য ডাঃ নজরুল ইসলাম, সদস্য আবুল কালাম, মহিলা সদস্য মোছাঃ সাজু পারভীন, রেহানা খাতুন, জুলেখা খাতুন সহ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ বৃন্দ।