1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামের নদী ভাঙ্গনে মানুষের কষ্ট লাঘবে কাজ করা হচ্ছে -পানি সম্পদ সচিব - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

কুড়িগ্রামের নদী ভাঙ্গনে মানুষের কষ্ট লাঘবে কাজ করা হচ্ছে -পানি সম্পদ সচিব

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৭ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান ,,কুড়িগ্রাম। কুড়িগ্রাম জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারের তীর সুরক্ষায় ভাঙ্গনরোধ প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার দুপুরে থেকে তিনি উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলায় ব্রহ্মপুত্রের ডানতীর ও বামতীর প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেন, কুড়িগ্রামে ৪টি প্রকল্পের আওতায় ৫৭ কিলোমিটারব্যাপী নদ-নদীর তীর সুরক্ষা কার্যক্রম নেয়া হচ্ছে। দেশের মধ্যে এই কুড়িগ্রাম জেলায় সরকার ৪টি বড় প্রকল্প নিয়ে কাজ করছে। যা অন্য কোন জেলায় নেই। এই তীর রক্ষা ছাড়াও নদী তীরে বাঁধ নিমার্ণ করা হচ্ছে, প্রয়োজন অনুযায়ী নদীগুলোতে ড্রেজিং করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ব্যপক বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্থ এলাকাগুলো তাৎক্ষনিকভাবে মেরামতের ব্যবস্থা নেয়া হয়েছে। জনগণের কষ্ট লাঘবে চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। এছাড়াও বামনী খালের শেষ মাথায় অনন্তপুর এলাকায় ৬ ভেন্টের একটি রেগুলেটর নির্মাণের জন্য দ্রুত জমি অধিগ্রহণ করা হবে বলেও জানান তিনি।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান শনিবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর এলাকায় ব্রহ্মপুত্রের ডানতীর ভাঙ্গনরোধ (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্প এলাকা পরিদর্শনে এসে এসব কথা বলেন। এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক শহিদুল ইসলাম, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশরী মাহাবুবর রহমান, রংপুরের তত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। পরে সচিব নাজমুল আহসান চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলায় ব্রহ্মপুত্রের বামতীর ও ডানতীর সুরক্ষা কাজ পরিদর্শন করেন। এসময় প্রকল্প এলাকায় নদীর তীরে গাছের চারা রোপন করেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar