1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১২ জন খবরটি পড়েছেন

মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয়রা জানান, মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী ও এক নারী পথচারী নিহত হয়েছেন। এ সময় বাসেরচাপায় রাস্তার পাশে থাকা তিনটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহতরা হলেন- মাগুরা সদর উপজেলার আঠারখাদা গ্রামের মইন উদ্দিনের ছেলে মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন (৪৫) এবং ভায়না গ্রামের রোকেয়া খাতুন (৬০)। নিহত আনোয়ার মাগুরা দৃষ্টি প্রেসের মালিক।

মাগুরা রামনগর হাইওয়ে থানার এসআই মিজানুর রহমান জানান, সোমবার দুপুর ২টার দিকে হাসপাতালের সামনে গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটসাইকেল আরোহী আনোয়ার হোসেন ও নারী পথচারী রোকেয়া খাতুন নিহত হন। বাসটি আটক করা হয়েছে। মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার, ডা. মামুনুর রশিদ জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছিলো। তবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আগেই তাদের দুইজনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar