1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় নকিপুর বালিকা বিদ্যালয় জয়ী - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শ্যামনগরে গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় নকিপুর বালিকা বিদ্যালয় জয়ী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৬ জন খবরটি পড়েছেন

শ্যামনগর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির ৫০ তম গ্রীষ্মকালীন ফুটবল (বালিকা) প্রতিযোগিতার শ্যামনগর উপজেলার চূড়ান্ত পর্বে ফাইনাল খেলায় নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৪-৩ গোলে ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
নকিপুর হরিচরণ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ১১ সেপ্টেম্বর সোমবার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন এর সভাপতিত্বে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরমুহাম্মদ তেজারত, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর মুহাম্মদ আব্দুল মান্নান।

এসময় আরও উপস্থিত ছিলেন নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জি সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। আগামী ১৪ ই সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবে। উল্লেখ্য গত ২০২২সালে দলটি জেলায় রানার্সআপ হয়েছিল। বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, অভিভাবকবৃন্দ, শিক্ষক -কর্মচারীবৃন্দ ও খেলোয়াড়দের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar