1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে শ্যামনগরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে শ্যামনগরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৭ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাসিয়া গ্রামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে মেয়েদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার ১২ সেপ্টেম্বর বিকেল ৩ টায় একঝাঁক তরুণী ফুটবলারদের দুটি দলে অংশগ্রহণে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাসিয়া প্রিয়নাথ (পিএন) হাইস্কুল মাঠে এ খেলার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস, এম, জগলুল হায়দার।

বুড়িগোয়ালিনী যুব ব্যসিক ফুটবল একাডেমি বনাম সাতক্ষীরা রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান দুটি দল প্রীতি প্রমিলা ফুটবলে অংশগ্রহণ করে। খেলার প্রথম ১৫ মিনিটে লিড ২ গোলে এগিয়ে যায় বুড়িগোয়ালিনী যুব বেসিক ফুটবল একাডেমী। খেলায় দ্বিতীয়ার্ধে আরো ২ গোলে গোলে এগিয়ে ৪-০ গোলে জয় পায় বুড়িগোয়ালিনী যুব বেসিক ফুটবল একাডেমী। স্থানীয় বুড়িগোয়ালিনী যুব বেসিক ফুটবল একাডেমী ও আড়পাঙ্গাশিয়া অগ্রদূত সংঘের আয়োজিত খেলায় ২০ টাকা মূল্যের প্রবেশ টিকেট রেখেছিল আয়োজক কমিটি।

খেলা দেখতে দুপুর থেকেই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে নানা বয়সী নারী-পুরুষ ছুটে আসেন। খেলা শুরুর আগেই মাঠের চারপাশ ভরে ওঠে দর্শকে। যেখানে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। খেলাটির আয়োজক কমিটি বলেন, ‘প্রতিবছরই বিভিন্ন খেলার আয়োজন করা হয়ে থাকে। গ্রামীন জনপদের হারিয়ে যাওয়া খেলাগুলোকে টিকিয়ে রাখতেই এই আয়োজন। তবে এবার মেয়েদের ফুটবল খেলা প্রথম। আগামীতে সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে এ ধরণের আরও আয়োজন করা যাবে।’

খেলার প্রধান অতিথি এস এম জগলুল হায়দার বলেন, “সুন্দরবন সংলগ্ন এ জনপদে মহিলা ফুটবলের কথা ভাবাই যায় না। তবে আয়োজক কমিটি সেটি সম্ভব করেছেন। এ ধরণের আয়োজনে আমার সব সময় সহযোগিতা অব্যাহত থাকবে । গ্রাম বাঙলার ঐতিহ্য এবং গ্রামীন খেলাকে টিকিয়ে রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। বর্তমান সরকার খেলাধুলার ব্যাপারে ভীষণ আন্তরিক। নারী ফুটবল এবং ক্রিকেটে বাংলাদেশ অনেক এগিয়েছে।

খেলায় ৪-০ গোলের ব্যবধানে জয়লাভ করে বুড়িগোয়ালিনী যুব বেসিক ফুটবল একাডেমী প্রধান অতিথি এস এম জগলুল হায়দারের হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করে প্রমিলা মহিলা ফুটবল দল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar