1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় রাধাগোবিন্দ মন্দিরের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

দেবহাটায় রাধাগোবিন্দ মন্দিরের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৭ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটা উপজেলার সুশীলগাতী কলাতলা রাধাগোবিন্দ মন্দিরের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১৩ সেপ্টেম্বর, বুধবার সকালে উক্ত ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন মন্দিরের সভাপতি বিশ্বনাথ মন্ডল, সাধারন সম্পাদক সমাজসেবক ঝন্টু দে ও মন্দিরের সেবাইত রনজিত গোসাই। মন্দিরটি ২০০০ ইং সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে স্থানীয় কিছু মানুষের সহযোগীতায় চলে আসছে। প্রতিবছর এ মন্দির কমিটির আয়োজনে উক্ত মন্দির প্রাঙ্গনে পূজা ও মহোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন মন্দিরটি টিনের ছাউনি দিয়ে ছোট করে করা হয়। পরে এখানকার সনাতন ধর্মাবলম্বী মানুষেরা মন্দির বড় করে করার সিদ্ধান্ত গ্রহন করেন। সেসময় থেকে স্থানীয়দের সকলের সহযোগীতায় পূর্বের মন্দিরটির পাশে পাকা করে মন্দিরটি তৈরি করার কাজ শুরু করা হয়। গত ২/৩ বছর ধরে সকলের আন্তরিক সহযোগীতায় ধীরে ধীরে মন্দিরটি গড়ে তোলা হয়। টাকার কমতি থাকার কারনে মন্দিরটির ছাদ ঢালাই বন্ধ ছিল।

সভাপতি বিশ্বনাথ মন্ডল ও সাধারন সম্পাদক ঝন্টু দের প্রচেষ্টায় বিভিন্ন মানুষদের সহযোগীতায় বুধবার মন্দিরটির ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়। সাধারন সম্পাদক ঝন্টু দে জানান, তিনি দীর্ঘ ৮ বছর যাবত মন্দিরটির সাধারন সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি দায়িত্ব গ্রহনের পর মন্দিরটি পাকা করে করার চেষ্টা করে আসছেন। এবিষয়ে তিনি মন্দির কমিটি ও স্থানীয় সকল ভক্তবৃন্দদের সাথে আলোচনা করে সকলের সহযোগীতায় মন্দিরটি পাকা করার কাজ শুরু করেন।

ঝন্টু দে জানান, মন্দিরটিতে এখনো পর্যন্ত কোন সরকারী অনুদান পাননি। যার কারনে মন্দিরটি করতে তারা খুব অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি বলেন, সরকারী অনুদান পেলে বা কোন সহ্নদয়বান মানুষ সহযোগীতা করলে মন্দিরটির কাজ শেষ করতে কোন সমস্যা হতোনা। তিনি এবিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণের সাথে সাথে যদি কোন সহ্নদয়বান ব্যক্তি সাহায্য পাঠাতে চান তাহলে বিকাশ- পার্সোনাল ০১৭১০-৩১৭৯৫২ নম্বরে পাঠানোর অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar