1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আর্জেন্টিনার জালে মরক্কোর ৭ গোল - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার জালে মরক্কোর ৭ গোল

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২০ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

সাত গোলের কথা হলে শুরুতেই মনে পড়ে ২০১৪ বিশ্বকাপে ব্রাজিল ও জার্মানির ম্যাচের কথা। কারণ ওই ম্যাচে ব্রাজিলকে তাদেরই মাঠে ৭-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছিল জার্মানি। এবার সেই সেভেন আপের ঘটনা আবার ফিরে এলো মরক্কোর সালে স্টেডিয়ামে। যেখানে প্রতিপক্ষ আর্জেন্টিনা ও স্বাগতিক মরক্কো।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফুটসাল প্রীতি ম্যাচে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনাকে গোল বন্যায় ভাসিয়েছে স্বাগতিক মরক্কো। আলবিসেলেস্তেদের জালে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে আটলাস লায়নরা। বৃস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মরক্কোর সালে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও মরক্কোর ফুটসাল টিম।
পুরো ম্যাচে পাত্তাই পায়নি সফরকারীরা। শুরু থেকে শেষ পর্যন্ত তাদের জাল কাঁপিয়েছে আটলাস লায়ন্সরা। প্রথমার্ধে ৩ গোল ও দ্বিতীয়ার্ধে ৪ গোল দেয় মরক্কো। স্বাগতিরদের লিড এনে দেন ওটমানে বুমেজু। এরপর ব্যবধান বাড়ান আনাস এল আইয়ানে। দলের হয়ে তৃতীয় গোলটি করেন ইসমাইল আমজাল।

চতুর্থ ও পঞ্চম গোলটি আসে সুফিয়ান এল মেসরার এবং ইদ্রিস রাইস এল ফেন্নির পা থেকে। মরক্কোর ষষ্ঠ গোলটি আসে সোফিয়ান চাররাউইয়ের কাছ থেকে। আলবিসেলেস্তেদের কফিনে শেষ পেরেকটি ঠুকেন গোলরক্ষক আবদেলক্রিম আনবিয়া।

আগামীকাল শনিবার ( ১৬ সেপ্টেম্বর) দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দু’দল। চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar