1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট জাস্টিস ক্যাস্পেইন অনুষ্ঠিত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট জাস্টিস ক্যাস্পেইন অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৬ জন খবরটি পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ।  সাতক্ষীরা’র শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট জাস্টিস ক্যাস্পেইন অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার ১৯ সেপ্টেম্বর দুপুর ৩টায় একশন এইড এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে জলবায়ু পরিবর্তন, জলবায়ু প্রভাবের জন্য ঝুঁকিপূর্ণ দিক, আবহাওয়া, বন্যা, নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু সংকটের কারণে সৃষ্ট অন্যান্য পরিবেশগত আঘাত, পুষ্টি ও খাদ্য ঘাটতির, বিভিন্ন শারীরিক রোগ এবং সেইসাথে বাল্য বিবাহ রোধে আলোচনা সভা  ও “মানুষের দোষে প্রকৃতির রোষে” নামক শিক্ষনীয় মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন এর সভাপতিত্বে ভিডিও শুভেচ্ছা বার্তা সম্প্রচার করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। চাইল্ড স্পন্সরশিপ ম্যানেজার মনিকা বিশ্বাস এর স্বাগত বক্তব্য, সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল এস এম জামিল আহমেদ। 

আরো বক্তব্য রাখেন,শ্যামনগর থানার তদন্ত ওসি মোঃ হাফিজুর রহমান,উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম,শিক্ষক প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন রনজিত বর্মন,যুবদের পক্ষ থেকে বক্তব্য রাখেন গাজী আল ইমরান, শিশুদের পক্ষে বক্তব্য রাখেন মণিকা চক্রবর্তী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন শিশু, রিফ্লেকশন অ্যাকশন সার্কলে প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাগণ। “মানুষের দোষে প্রকৃতির রোষে” মঞ্চ নাটক পরিবেশনা  করেন চাইল্ড ফোরামের শিশুরা। সভায় আলোচনার বিষয় হিসেবে ছিলো, জলবায়ু পরিবর্তন কি অভিবাসন জরুরী সৃষ্টি করে এবং বাংলাদেশের শিশুদের উপর প্রভাব ফেলছে, যার ফলে বাল্যবিবাহ, শিশুশ্রম ও পথশিশুদের সংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং শিশুর অধিকার: নাগরিক সমাজ এবং সরকারের ভূমিকা, শিশুরা কীভাবে জাতীয় ও বিশ্বব্যাপী সঙ্কট প্রচারে কাজ করতে পারে এবং কীভাবে তারা বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করে, বাল্যবিবাহে জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু সংকট মোকাবেলায় কৃষিবিদ্যা কে কেন্দ্র করে টেকসই কৃষি পদ্ধতি গ্রহন সমূহ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar