1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কমলগঞ্জে ট্রেন ইঞ্জিনের ধাক্কায় নারীর মৃত্যু, বেঁচে গেছে কোলের শিশু - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

কমলগঞ্জে ট্রেন ইঞ্জিনের ধাক্কায় নারীর মৃত্যু, বেঁচে গেছে কোলের শিশু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭০ জন খবরটি পড়েছেন

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেন ইঞ্জিনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। কোলে থাকা শিশুটি ছিটকে পড়ে প্রাণে বেঁচে যায়। সোমবার বেলা ১১টার দিকে সিলেট-আখাউড়া রেলপথের ভানুগাছ রেলওয়ে স্টেশনের আউটার সিগ্যানলের সামনে রেলসেতু অতিক্রমকালে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কমলগঞ্জ সদর ইউনিয়নের রাজটিলা গ্রামের মৃত মছদ্দর মিয়ার মেয়ে রুসনা বেগম (৩৭) শিশু আবিদকে (৫) নিয়ে সকালে হেঁটে ভানুগাছ বাজারে আসছিলেন। বেলা ১১টায় ভানুগাছ প্রবেশের পথিমধ্যে রেলওয়ে সেতু অতিক্রম করার সেতুর মধ্যবর্তী স্থানে আসার পর দেখতে পান ট্রেন আসছে। এ সময় তারা সেতুর উপরে ট্রেনের লাইনের পাশে নিরাপদ স্থানে অবস্থান নেয়।

তবে শ্রীমঙ্গল স্টেশন থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি ধীরগতিতে ভানুগাছ স্টেশনে প্রবেশ করার সময় সেতুর উপর উঠলে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় মা এবং কোলে থাকা শিশুটি ছিটকে পানিতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই রুসনা বেগমের মৃত্যু হয় এবং কোলে থাকা শিশু আবিদ (৫) গুরুতর আহত হয়।

ভানুগাছ রেলওয়ের স্টেশনমাস্টার কবির হোসেন বলেন, রেলসেতু পারাপারের সময় ৫ বছরের এক শিশুকে নিয়ে এক নারী এ দুর্ঘটনায় পড়েন। দুর্ঘটনায় মা মারা গেলেও সঙ্গে থাকা শিশুটি প্রাণে বেঁচে গেছে। তবে শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।যুগান্তর

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar