দেবহাটা প্রতিনিধি। দেবহাটায় দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন ও প্রতিটি বাড়িতে একই জাতীয় গাছের গ্রাম ঘোষণা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পি এফ এ -৩ (প্রাইমারি ফোকাস এরিয়া) দেবহাটা ইউনিয়ন। দেবহাটা ফুটবল মাঠে আজিজপুর ভিসিডি কমিটির উপদেষ্টা মোহাম্মদ আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল তিনি স্বাস্থ্যকর ও পরিবেশ পরিচ্ছন্ন গ্রাম আজিজপুর এবং দেবহটাকে পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করেন। প্রতিটি বাড়িতে অন্তত একটি করে লেবু গাছ আছে সেজন্য দেবহাটাকে অন ট্রি অন ভিলেজ আখ্যা দিয়েছেন ও প্রতিটি বাড়িতে একটি করে পরিবেশবান্ধব চুলা আছে দেবহাটাতে। দেবহাটা ও আজিজপুর গ্রামকে তাদের এই সাফল্যের জন্য ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বাংলার কৃতি ফুটবলার আফসার আলী মাস্টার, ইউপি সদস্য আবদুল হাই, মহিলা সদস্য রেহানা পারভিন, সদর ইউপি সচিব খালিদ হোসেন, সুশিলনের প্রোগ্রাম ম্যানেজার টিপু সুলতান বলেন প্রতিটি গ্রামের বাড়ি থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর প্রতিটি বাড়িতে থাকবে পরিবেশবান্ধব চুলা তাতে করে সকলের স্বাস্থ্য ভালো থাকবে, প্রতি বাড়িতে থাকবে যেকোনো ধরনের একটি করে গাছ যেমন ফলজ, বনজ বা ঔষধি ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সুশীলনের সিডিও মিজানুর রহমান সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী গণ, আজিজপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল, দেবহাটর উত্তম কুমার রায়সহ দুটি গ্রামের উন্নয়ন কমিটির সদস্য বৃন্দ। সঞ্চালনায় ছিলেন ফিরোজ শাহ অনুষ্ঠানটির বাস্তবায়নের সুশীলন ও অর্থ বাংলাদেশ অর্থায়নে ওয়াল্ড ভিশন বাংলাদেশ।