1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে সাবেক ফুটবল খেলোয়াড়দের মিলনমেলা ও সম্মাননা প্রদান - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অভয়নগরে সাবেক ফুটবল খেলোয়াড়দের মিলনমেলা ও সম্মাননা প্রদান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৪ জন খবরটি পড়েছেন

‘সোনালী অতীত ক্লাব নওয়াপাড়া’র আহবায়ক কমিটি ঘোষণা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। ‘ফুটবলের নবজাগরণ তৈরির রুপকল্পনায় হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের
অভিলক্ষে’ যশোরের অভয়নগরে সাবেক ফুটবল খেলোয়াড়দের মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোনালী অতীত ক্লাব নওয়াপাড়া’র আয়োজনে শুক্রবার সকালে নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে ৪জন উপদেষ্টাসহ ‘সোনালী অতীত ক্লাব
নওয়াপাড়া’ পরিচালনার জন্য ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সাবেক কৃতি ফুটবলার জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক কৃতি ফুটবলার ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব রবিউল হোসেন রবি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওয়াপাড়া
প্রেসক্লাবের সভাপতি ও ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম মল্লিক, সাবেক কৃতি ফুটবলার মনিরুজ্জামান মনি, ভীম চন্দ্র দে, ফারাজী বুলবুল, আনিসুর রহমান, শফিকুজ্জামান সবুর, ফারুক হোসেন, মশিয়ার রহমান, লাভলু মোল্যা প্রমুখ।

।। অভয়নগরের হারানো ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনার পরিকল্পনা।।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাবেক কৃতি ফুটবলার রেজোয়ান ফারাজী। আলোচনা সভা শেষে ১১জন সাবেক কৃতি ফুটবলারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়া সোনালী অতীত ক্লাব পরিচালনার জন্য উপদেষ্টা হিসেবে আলহাজ্ব রবিউল হোসেন রবি, আলহাজ্ব নাজমুল হক খোকন, ফশিয়ার রহমান গাজী ও সাইফুল হক মিন্টুর নাম ঘোষণা করা হয়। কমিটির আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম আহবায়ক রেজোয়ান ফারাজী, সদস্য হাবিবুর রহমান হাবিব, সুজিত কুমার কুন্ডু, মনিরুল ইসলাম লাভলু, মশিয়ার রহমান, আনিসুর রহমান, ফারুক হোসেন, শফিকুজ্জামান সবুর, মনিরুল ইসলাম মনি ও আলী আকবরের নাম ঘোষণা করা হয়।

সভায় সকলের সম্মতিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বর্তমান সময়ের ৪০ জন ফুটবল খেলোয়াড় বাছাইয়ের পর ঢাকা (বাফুফে) থেকে প্রথম শ্রেণির ক্রীড়াবিদের তত্তাবধানে একটি ফুটবল ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এক মাস প্রশিক্ষণ শেষে পুনরায় খেলোয়াড় বাছাইপূর্বক একটি আদর্শ, সুদক্ষ, চৌকশ ফুটবল টিম গঠনের মাধ্যমে অভয়নগরের হারানো ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়। আর এর সার্বিক পরিচালনায় ‘সোনালী অতীত ক্লাব নওয়াপাড়া’ থাকবে বলে ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar