1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ৬৫ হাজার ছাগলের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অভয়নগরে ৬৫ হাজার ছাগলের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৮ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।
যশোরের অভয়নগরে ছাগল ও ভেড়ার পিপিআর রোগমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আজ শনিবার (৩০শে সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুইকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ইউএলও) ড. মো.আবুজার সিদ্দিকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান। উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো.ওবায়দুর রহমান এর স ালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,নওয়াপাড়া পৌরসভার ১নং প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা। এছাড়াও এসময় ৫নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রাণি সম্পদ সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, ১ অক্টোবর থেকে উপজেলার ৮টি ইউনিয়নে পিপিআর টিকা প্রদান করা হবে। ১ অক্টোবর ১নং প্রেমবাগ ইউনিয়ন, ২ অক্টোবর ২ নং সুন্দলী ইউনিয়ন এভাবে তারিখ অনুসারে ৮ অক্টোবর ৮ নং ইউনিয়নে টিকা প্রদান করা হবে যা চলবে আগামী ৯ই অক্টোবর পর্যন্ত।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জানান, পিপিআর ছাগল ও ভেড়ার ভাইরাসজনিত একটি মারাত্মক সংক্রামক রোগ। এই রোগটি সর্বপ্রথম আইভরিকোস্টে ১৯৪২ সালে সনাক্ত হয়। পরে বাংলাদেশে এই রোগটি ১৯৯৩ সালে দেখা দেয়। পিপিআর রোগে আক্রান্ত হলে ছাগল ও ভেড়ার প্রজনন ক্ষমতা ও উৎপাদনশীলতা কমে যায়। ২০১৩ সাল অনুযায়ী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিবছর দেশে এ রোগের কারণে ১৮৪.২২ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়।

তিনি আরও জানান এই রোগে ছাগল ও ভেড়ার আক্রান্তের হার প্রায় ৪০-১০০ ভাগ এবং মৃত্যুর হার ৪৫-৯০ ভাগ। সারাদেশের ন্যায় এ বছর অভয়নগরে পিপিআর টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। এবছর নওয়াপাড়া পৌরসভাসহ অভয়নগর উপজেলায় ৬৫ হাজার ছাগলের টিকা প্রদান করার লক্ষ্যমাত্রা নিধার্রণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar