1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিখোঁজের পাঁচ দিন পর যুবকের মাথা উদ্ধার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

নিখোঁজের পাঁচ দিন পর যুবকের মাথা উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৩৬ জন খবরটি পড়েছেন
নিখোঁজের পাঁচ দিন পর যুবকের মাথা উদ্ধার

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধি।
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজের পাঁচ দিন পর পরিবার ও গ্রামবাসী মিলে শিপার হাওলাদার (২২) নামের এক যুবকের মাথা ও পরিধেয় প্যান্ট উদ্ধার করেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রবিবার ১ অক্টোবর সকালে পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের তুলাতলা বন থেকে এসব উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখে উদ্ধারকারীদের ধারনা সে বাঘের আক্রমনে নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও জেলেদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) এসএম আশিকুর রহমান ও শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন তালুকদার জানান, বাগেরহাটের শরণখোলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের ফারুক হাওলাদারের পুত্র গত ২৭ সেপ্টেম্বর বুধবার সকালে শিপার বনে মাছ ধরতে যায়। কিন্তু সারাদিনেও ফিরে না আসায় উৎকণ্ঠায় পড়েন পরিবারের লোকজন। রবিবার সকালে পরিবারের লোকজনসহ শতাধিক গ্রামবাসী বনে তল্লাশি শুরু করে। পরে, সকাল ৮টার দিকে বনের তুলাতলা নামক স্থান থেকে শিপারের মাথা ও রক্তমাখা প্যান্টটি পাওয়া যায়।

পূর্ব সুন্দরবনের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা (এসও) মো. রবিউল ইসলাম জানান, বনের তুলাতলা নামক স্থান থেকে শিপার নামে এক যুবকের মাথা উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে ধারণা করা হচ্ছে, বাঘের আক্রমনেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বনে নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar