1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
একই পরিবারের তিন প্রতিবন্ধীর মানবেতর জীবন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

একই পরিবারের তিন প্রতিবন্ধীর মানবেতর জীবন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৪৬ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম । কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে একই পরিবারে তিন প্রতিবন্ধী পরিবার-পরিজন নিয়ে তাদের জন্য কষ্টের শেষ নেই। এভাবেই অতিবাহিত হয়েছে ৪ থেকে ৫ যুগ। তাদের পাশে কেউ নেই। প্রতিবন্ধীদের আকুতি ভিক্ষাবৃত্তি নয় সরকারি বা বেসরকারি সংস্থা থেকে তিন ভাইয়ের তিনটি ব্যাটারি চালিত হুইল চেয়ার পেলে তারা অন্যের বাড়িতে কাজ করে জীবন-জীবিকা বাঁচাবে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের চিলকির পাড় গ্রামের মৃত আব্বাস আলীর পুত্র সোলায়মান( ৬০) মুন্নাফ আলী( ৫৫) ও সামাদ আলী (৪৫) জন্মগতভাবে তারা তিন ভাই এই প্রতিবন্ধী।

জন্মগতভাবে প্রতিবন্ধী তিনজনই এরই মধ্যে সংসার জীবন গড়েছেন। বর্তমান প্রতিবন্ধী ভাতা ও অন্যের বাড়িতে বাঁশের ছাদ, বাঁশের সরঞ্জাম তৈরি করে যেটুকু উপার্জন করে তা দিয়েই মানবেতর জীবনযাপন করছেন। কিন্তু দূর-দূরান্ত গিয়ে কাজ করার জন্য যাওয়া আসা খুবই কষ্টকর। যাতায়াতের সুবিধার্থে নেই তাদের যানবাহন। এ অবস্থায় তাদের দরকার একটি ব্যাটারি চালিত হুইল চেয়ার।

জন্মগতভাবে প্রতিবন্ধী তিন ভাই বলেন অনেক কষ্টে আছি। আমাদের সংসার চালানোর জন্য নেই কোন পুঁজি। দূরদূরান্তে গিয়ে কাজ করতে পারিনা। যাতায়াতের জন্য যদি আমরা একটি ব্যাটারি চালিত হুইল চেয়ার পাইতাম।

এলাকাবাসী বলেন প্রতিবন্ধী তিন ভাইয়ের জন্য প্রয়োজন ব্যাটারি চালিত তিনটি হুইল চেয়ার। তাদের অনেক কষ্টে সংসার চলছে। সরকারি বা বেসরকারি সংস্থা সাহায্য সহযোগিতা করবে এমনটাই দাবি এলাকাবাসীর।

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান জানান, অতি দরিদ্র প্রতিবন্ধী তিন ভাইয়ের ব্যাটারি চালিত হুইল চেয়ার খুবই জরুরী। এ অবস্থায় সরকারিভাবে সাহায্য সহযোগিতার দাবি জানান এই জনপ্রতিনিধি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar