1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
একটানা বর্ষণে অভয়নগরের জনজীবন বিপর্যস্ত; নিম্নাঞ্চলে হাঁটুপানি - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

একটানা বর্ষণে অভয়নগরের জনজীবন বিপর্যস্ত; নিম্নাঞ্চলে হাঁটুপানি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২০৫ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
গত দু’দিনের একটানা বর্ষণে অভয়নগরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার দিনব্যাপী গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় একটানা বর্ষণ। একটানা বর্ষণে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি অনেকে। স্কুল-কলেজ,বাজার-ঘাটে জনগনের উপস্থিতি ছিল কম। ব্যবসা-প্রতিষ্ঠান ও ব্যাংক-বীমায় লেনদেন হয়েছে সীমিত। অভয়নগর উপজেলাসহ নওয়াপাড়া পৌরসভার নিম্নাঞ্চল তলিয়ে গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নওয়াপাড়া শহরের বেঙ্গলগেট এলাকার অনেক বাড়ি-ঘরে পানি ঢুকেছে। নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের মহাকাল গ্রামের বাসিন্দা, গৃহবধূ মাহফুজা আক্তার পিয়া বাঘা জানান, ১নং ওয়ার্ডের ভাঙ্গাগেট ব্রিজ সংলগ্ন মনো ফকিরের বাড়ি এলাকায় ঘরে ঘরে পানিতে নিমজ্জ্বিত। ওই এলাকায় অন্তত: শতাধিক বাড়ি-ঘর রয়েছে। প্রতিটি পরিবারের সদস্যরা কষ্ট ভোগ করছেন। বাড়ি-ঘর থেকে পানি সরানোর জন্য নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলরকে বিষয়টি জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।

অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু জানান, একটানা বর্ষণে উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নওয়াপাড়া শহরে অপরিকল্পিতভাবে বাড়ি-ঘর তৈরী করা এবং ড্রেনেজ ব্যবস্থার কারণে পৌরসভায় বসবাসরত অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar