1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৬১ জন খবরটি পড়েছেন

ঝিকরগাছা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা উপজেলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন (২৪) মণিরামপুর উপজেলার দোলনগর (দোলবাড়ি) গ্রামের আরশাদ আলীর ছেলে। এসময় আহত মোটরসাইকেল চালক আলমগীর হোসেন (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামের বাসিন্দা।

তিনি জানান, সাগর নামে ওই ব্যক্তি সকালে তার ভাড়ার মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে যশোরে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঝিকরগাছা উপজেলা মোড়ে গতিরোধকের ওপরে উঠলে বিপরীত দিক থেকে আসা এক বাইসাইকেল আরোহীকে সাইড দিতে আকস্মিক ব্রেক করেন। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা সাগর ছিটকে সামনে পড়েন। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যান।

স্থানীয়রা জানান,সাইকেল চালককে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটলেও মোটরসাইকেলের গতি অনেক বেশি ছিল।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সম্ভবত মোটরসাইকেলটির গতি বেশি ছিল। আকষ্মিক ব্রেক করায় ছিটকে গিয়ে আরোহীর মৃত্যু হয়েছে। দুপুর তিনটার দিকে স্বজনের কাছে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar