1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আফগানিস্তান কে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আফগানিস্তান কে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৩১৫ জন খবরটি পড়েছেন

ধর্মশালায় শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয়ে দুই পয়েন্টের সঙ্গে ১.৪৮ বোনাস পয়েন্ট নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও শরিফুলদের নৈপুণ্যে প্রথমে ব্যাট করতে নেমে ১৫৬ রানেই গুটিয়ে যায় আফগানরা। রান তাড়ায় নেমে মিরাজ ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৯২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ সকালে ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। পরে জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটাও ভাল হয়নি। শুরুতেই দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তবে তিনে নামা মেহেদী হাসান মিরাজ ও চারে নামা নাজমুল হোসেন শান্ত ওই ধাক্কা সামলে দলকে জয়ের প্রান্তে নিয়ে যান। পরে মিরাজ ফিরলেও ফিফটি করে ম্যাচ জিতিয়ে ফেরেন নাজমুল শান্ত।

এর আগে দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ৪৭ রানের জুটি গড়েন। সাবলীল শুরু করা ওই জুটি ভাঙে সপ্তম ওভারে সাকিব আল হাসান বল হাতে নিলে । তিনি দলকে দরকারী ব্রেক থ্রু দেন।। উঠিয়ে মারতে গিয়ে তরুণ ওপেনার ইব্রাহিম ২২ রান করে সাকিবের ক্যাচে পরিণত হন। এরপর রহমত শাহকেও (১৮) সাজ ঘরে পাঠান বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান।

সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টাতে ব্যর্থ হন গুরবাজ ও হাসমতুল্লাহ শাহেদী। চারে নামা শাহেদী ১৮ রান করে মিরাজের বলে ক্যাচ দেন। দলের রান তখন মাত্র ১১২। সেখান থেকে দলের খাতায় ১৪ রান যোগ হতে আরও তিন উইকেট হারায় আফগানরা। ফিরে যান ৬২ বলে ৪টি চারের সঙ্গে এক ছক্কায় ৪৭ রান করা ওপেনার গুরবাজ। এ ছাড়া ব্যর্থ হন পাঁচে নামা নাজিবউল্লাহ (৫) ও ছয়ে নামা মোহাম্মদ নবীও (৬)। ঐ ধাক্কা আর সামাল দিতে পারেনি আফগানরা। মাত্র ৩৭.২ ওভারেই অলআউট হয় তারা।

বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। সঙ্গে ফিফটি করায় ম্যাচ সেরা হয়েছেন মেহেদি হাসান মিরাজ । দুই উইকেট দখল করেছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। বাকি দুই উইকেট তুলে নেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। আফগানদের হয়ে তিন পেসার ফারুকি, নাভিন উল ও ওমরজাই নিয়েছেন একটি করে উইকেট । রশিদ খান ও মুজিবুর রহমান কোন উইকেট পাননি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar