1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় সংবাদকর্মী আবু তালেব’র মাতার ইন্তেকাল - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেবহাটায় সংবাদকর্মী আবু তালেব’র মাতার ইন্তেকাল

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৩০ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটা উপজেলার সখিপুরস্থ সরকারী খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক, সখীপুর আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক, জেলা রোভারের কোষাধ্যক্ষ, সমাজসেবক আবু তালেবের আম্মা ও দেবহাটা উপজেলার সখীপুর ইউপির ধোপাডাঙ্গা গ্রামের বাসিন্দা মরহুম ডাঃ অমেদ আলী মোল্লা’র স্ত্রী মেহেরুন নেছা (৮২) নিজস্ব বাসভবনে ২০ অক্টোবর’ শুক্রবার ভোর ৪টা ৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা নিজস্ব বাসভবনে মরহুমার নামাজে জানাযা পরবর্তী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুমার নামাযে জানাযা পরিচালনা করেন নলতা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আবু সাঈদ। এসময় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সখিপুর আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি মোকলেছুর রহমান দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উপস্থিত ছিলেন। এদিকে শিক্ষক, সংবাদকর্মী, রোভার স্কাউট লিডার, সখিপুর আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক, সমাজসেবক আবু তালেবের মায়ের মৃত্যুতে সকালে ছুটে আসেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, মোহনা টিভির প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক আর.কে.বাপ্পা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সদস্যগণ সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রতিবেশী, আত্মীয়-স্বজন, সরকারি কেবিএ কলেজ রোভার স্কাউট গ্রুপসহ জেলা রোভার স্কাউটস এর সদস্য ও কর্মকর্তাবৃন্দ তথা নানা শ্রেণি-পেশার মানুষ। এসময় তারা মরহুমার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানান। মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar