1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৬২ জন খবরটি পড়েছেন

প্রেস বিজ্ঞপ্তি
দুর্ঘটনামুক্ত পথের অন্তরায় দুর্নীতি-সড়ক সংস্কারে সংকট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

৬৬টি জাতীয় মহাসড়কের ৩২;  ১২১টি আঞ্চলিক মহাসড়কের ৭২; ৬৩৩ টি জেলা সড়কের ৩৭৭ এবং ৫২৪ টি উপজেলা সড়কের ৪২২ টি সংস্কারের অভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে। ২১ অক্টোবর সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা প্রেরিত বিশেষ প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়- পৃথক বাইক লেন না থাকায় ৬৬ টি জাতীয় মহাসড়ক এবং ১২১ টি আঞ্চলিক মহাসড়কসহ দেশের প্রায় ১৭ টি গুরুত্বপূর্ণ সেতুতে দুর্ঘটনার পাশাপাশি, আহত এবং নিহতর সংখ্যা বাড়ছে।

২২ টি জাতীয় দৈনিক, ৩৪ টি নিউজ পোর্টাল, ২৪ টি টিভি-চ্যানেল এবং সারাদেশে সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিদের তথ্যানুসারে চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, আইয়ুব রানা, জিয়াউর রহমান জিয়ার তত্বাবধায়নে গবেষণা সেল আরো  জানায়, জাতীয় মহাসড়কের সর্বমোট দৈর্ঘ্যঃ- ৩৯০৬.০৩ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়কের সর্বমোট দৈর্ঘ্যঃ- ৪৪৮২.৫৪০ কিলোমিটার,  জেলা সড়কের সর্বমোট দৈর্ঘ্যঃ- ১৩২০৬.৯২৩ কিলোমিটার এবং উপজেলা পর্যায়ের সড়কের সর্বমোট দৈর্ঘ্য ১০০০৮.০৫০। মোট ৩১৬০৩.৫৪ কিলোমিটারের ১৭২২২.২৫ কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে।

এছাড়াও টাঙ্গাইলের ৪ টি, চাঁদপুরে ৩, মুন্সিগঞ্জে ৫, রাজশাহীতে ১৩, বরিশালে ৭, জামালপুরে ৫, দিনাজপুরে ৮, কুষ্টিয়া ৪, ঝালকাঠি ৩, পিরোজপুর ৪, বরগুনা ৩, মাদারীপুরে ১, ব্রাক্ষ্মণবাড়িয়ায় ৫, নরসিংদীতে ৩, ঝিনাইদহে ৫, লালমনিরহাটে ৬, সাতক্ষীরায় ২, রাজবাড়িতে ৩, বাগেরহাটে ২, নেত্রকোণায় ৪, সিরাজগঞ্জে ৩, পঞ্চগড়ে ২, নওগাঁয় ৩, নাটোরে ১, কুমিল্লায় ১, ময়মনসিংহে ২, রংপুরে ২, সিলেটে ২, চট্টগ্রামে ৪ এবং খুলনায় ৪ টিসহ মোট ১১২ টি সড়কহীন-ত্রুটপূর্ণ সেতু নির্মাণের নামে অর্থ আত্মসাৎ করছে আর সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে চলছে। খোদ রাজধানী ঢাকায় সংস্কারের অভাবে ৮২ টি সড়কে মানুষ অহরহ দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে। বিশেষ করে মালিবাগ-রাজারবাগ, হাতিরঝিলের মধুবাগ অংশ, বনশ্রী-রামপুরা-স্টাফ কোয়ার্টার, বাসাবো-নন্দীপাড়া, এয়ারপোর্ট-দক্ষিণখান, বিরুলিয়া-বাগ্মীবাড়ি, মিরপুর মাজার-গুদারাঘাট, কামরাঙ্গিরচর- সেকশন, হাজারীবাগ-নিউমার্কেট, বউবাজার-রামপুরা, কাকলী-মিরপুর, সেগুনবাগিচা- প্রেসক্লাব, মীরবাগ-মালিবাগ, রাজারবাগ- বৌদ্ধ মন্দির, শান্তিবাগ-শান্তিনগর, শেখের জায়গা-মানিকনগর, লোহারপুল-যাত্রাবাড়ি, শ্যামপুর- পোস্তগোলা, কারওয়ানবাজার-ট্রাকস্ট্যান্ড, ধোলাইখাল, সোওয়ারীঘাট, চকবাজার, লালবাগ, আজিমপুর, নবাবপুর, বংশাল, খিলগাঁও, কাজলার পাড়, বাড্ডা, ভাটারা, খিলক্ষেত, মান্ডায় সড়কগুলো সংস্কার ও দখলমুক্ত না করার কারণে রাজধানীতে সড়ক দুর্ঘটনার ৪২% ভাগেরও বেশি ঘটছে।  

এমতবস্থায় সেভ দ্য রোড-এর পক্ষ থেকে সুপারিশ করছে সেভ দ্য রোড- ১. সকল সড়ককে সংস্কার করতে হবে ২. দখলমুক্ত করতে হবে ৩. সড়ক-মহাসড়কে পৃথক বাইক লেন বাস্তবায়ন করতে হবে ৪. সড়ক না থাকা স্বত্বেও নির্মিত সেতুগুলো তদন্ত করে অনতিবিলম্বে দুর্নীতির সাথে জড়িতদের শাস্তি দেয়ার পাশাপাশি পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হোক। ৫. দুর্ঘটনামুক্ত পথের জন্য ৩-৫ কিলোমিটার অন্তর পুলিশ বুথ ও সিসি ক্যামেরা স্থাপন করা হোক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar