1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ, ৩ ব্যবসায়ীকে জরিমানা - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ জন খবরটি পড়েছেন

শ্যামনগর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পর এক রাতের ব্যবধানেই শ্যামনগরে দ্বিগুণ বেড়েছে পেঁয়াজের দাম। শুক্রবারও ভারতীয় যে পেঁয়াজ ৯০ টাকা কেজি বিক্রি হয়েছে, এক রাতের ব্যবধানে বেড়ে শনিবার তা বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৭০ টাকা দরে। আর দেশি পেঁয়াজের দাম বেড়ে দাড়িয়েছে ২০০ টাকায়।

এদিকে, পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছে ক্রেতারা। শুধু নিম্ন আয়ের মানুষ নয়, বাজারে লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে অসহায় হয়ে পড়েছে স্বয়ং সরকারি চাকরি জীবীরা।

অপরদিকে, পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে শ্যামনগরের নকিপুর কাঁচাবাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে চার হাজার পাঁচশ’ টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।

নকিপুর কাঁচা বাজারে কেনাকাটা করতে আসা হায়বাতপুর এলাকার শেখ মনিরুল ইসলাম বলেন, শুক্রবার পেঁয়াজের দাম কম ছিল। কিন্তু ভারত সরকারের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার অজুহাতে হঠাৎ করেই ব্যবসায়ীরা একযোগে দাম বাড়িয়ে দিয়েছেন। পেঁয়াজ কিনতে হিমশিম খেতে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের দাম বাড়িয়েছেন। পর্যাপ্ত পেঁয়াজ থাকার পরও তারা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছেন।

নকিপুর বাজারের পেঁয়াজ ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, পেঁয়াজের দাম বাড়ার খবরে অনেক ক্রেতাই বেশি করে পেঁয়াজ ক্রয় করে মজুদ করছেন। এসময় পেঁয়াজ আমদানিকারকরাই পেঁয়াজের দাম বাড়িয়েছেন বলে দাবি করেন তিনি।

শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন, বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে নকিপুর কাঁচাবাজারের তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের দাম বাড়াতে না পারেন, সেই লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar