1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে সবজির বাজার মূল্য উর্দ্বগতি , জরিমানা করলেও কমেনি পেঁয়াজের দাম - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

শ্যামনগরে সবজির বাজার মূল্য উর্দ্বগতি , জরিমানা করলেও কমেনি পেঁয়াজের দাম

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩২০ জন খবরটি পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় সবজির বাজারে দ্রব্যমূল্যের উর্দ্বগতির কারণে নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্তরা দেশহারা হয়ে পড়েছে। গত কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে শীতকালীন সবজির।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এছাড়াও বাজারে ব্যাপক হারে দাম বেড়েছে পেঁয়াজের । ভারতীয় যে পেঁয়াজ ৯০ টাকা কেজি বিক্রি হয়েছে, কয়েক দিনের ব্যবধানে বেড়ে ১২ই ডিসেম্বর মঙ্গলবার ১৬০ টাকা থেকে ২০০ টাকায় দাড়িয়েছে। রসুন ২১০ টাকা, অন্যান্য শীতকালীন সবজি ফুলকপি ৪০, কুমড়া ৪০, টমেটো ৬০, বেগুন ৫০, আলু ৫৫, কাঁচাঝাল ৪৫ টাকা। এদিকে, পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছে ক্রেতারা। শুধু নিম্ন আয়ের মানুষ নয়, শীতকালীন সবজির লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে অসহায় হয়ে পড়েছে স্বয়ং সরকারি চাকরিজীবীরাও । অপরদিকে, পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে শ্যামনগরের নকিপুর কাঁচাবাজারে প্রতিনিয়ত ভ্রাম্যমান অভিযান পরিচালিত হলেও কমছে না ও কাঁচা বাজারের মূল্য।

নকিপুর কাঁচা বাজারে কেনাকাটা করতে আসা বাদঘাট গ্রামের বৃদ্ধ নবি গাজী বলেন, শুক্রবার পেঁয়াজের দাম কম ছিল। কিন্তু ভারত সরকারের পেঁয়াজ রপ্তানি করলেও বিভিন্ন অজুহাতে হঠাৎ করেই ব্যবসায়ীরা একযোগে দাম বাড়িয়ে দিয়েছে। পেঁয়াজ কিনতে হিমশিম খেতে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের দাম বাড়িয়েছেন। তবে অধিকাংশ ব্যাবসায়ীদের দাবী মৌতলা পাইকারি আড়ৎদার দাম বেশী ধরায় আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পর্যাপ্ত পেঁয়াজ থাকার পরও তারা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছেন।

নকিপুর বাজারের পেঁয়াজ ব্যবসায়ী ঈমান আলী বলেন,পেঁয়াজের দাম বাড়ার খবরে অনেক ক্রেতাই বেশি করে পেঁয়াজ ক্রয় করে মজুদ করছেন। এসময় পেঁয়াজ আমদানিকাররাই পেঁয়াজের দাম বাড়িয়েছেন বলে দাবি করেন তিনি।

শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন, বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে নকিপুর কাঁচাবাজারের তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের দাম বাড়াতে না পারেন, সেই লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar