1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের বিশাল জয় - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের বিশাল জয়

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১৩ জন খবরটি পড়েছেন

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ জয়ের আশা নিয়ে মাঠে নামলেও সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি শান্তবাহিনী। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে কিউইরা। তবে টি-টোয়েন্টি সিরিজ জিততে শুরুতেই নিজেদের এগিয়ে রেখেছে টাইগাররা। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত। ব্যাট করতে নেমে সফরকারীদেরকে ১৩৫ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৮ বল ও পাঁচ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় টাইগাররা।

ক্রিজে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন টাইগার ওপেনার রনি তালুকদার। তবে ১০ রান করে ক্যাচ আউট হন তিনি। এরপর লিটনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন দলনায়ক শান্ত। ১৯ রান করে হন তিনি। এরপর ঝড়ো শুরু করেও ইনিংস বড় করতে পারেনি সৌম্য সরকার। ১৫ বলে ২২ রান করে বোল্ড আউট হন তিনি।

তবে অপর প্রান্ত আগলে রাখেন লিটন কুমার দাস। তাকে সঙ্গ দেন তাওহিদ হৃদয়। ১৮ বলে এক ছয়ে ১৯ রান করে তিনিও সাঝঘরের পথ ধরেন। এরপর ১ রান করে আফিফ আউট হলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে লিটনের ৩৬ বলে ৪২* এবং শেখ মাহেদীর অপরাজিত ১৯* রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন দুই কিউই ওপেনার টিম সেইফার্ট (০) ও ফিন অ্যালেন (১)। পরের বলে গ্লেন ফিলিপিস আউট হলে দলীয় ১ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নিউজিল্যান্ড।

এরপর কিউই শিবিরের হাল ধরার চেষ্টা করেন ড্যারিল মিচেল। তবে পিচে থিতু হতে পারেননি মিচেলও। ১৪ রান করে আউট হন তিনি। ১৯ রান করে মার্ক চাপম্যান আউট হলে, দলীয় ৫০ রানে পাঁচ উইকেট হারায় স্বাগতিকরা।

অধিনায়ক মিচেল স্যান্টনারকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টায় রান তুলতে থাকেন জেমস নিশান। ২৩ রান করে স্যান্টনার আউট হলেও, ব্যাট চালাতে থাকেন নিশান। তবে ফিফটি পূরণের আক্ষেপ নিয়ে ৪৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেষ দিকে টিম সাউদি (৮) ও ইশ সোধি ২ রানে আউট হলে, অ্যাডম মিলনের অপরাজিত ১৬ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানের লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। শেখ মাহেদী ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট শিকার করেন। এছাড়াও রিশাদ হোসেন ও তানজিম হোসেন সাকিব একটি করে উইকেট নেন।

অলরাউন্ড পারফরম্যান্স করার সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হন শেখ মাহেদী। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar