1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আর্জেন্টিনার দুই যুগের নায়ক ম্যারাডোনা ও মেসি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার দুই যুগের নায়ক ম্যারাডোনা ও মেসি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২৬৪ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

আর্জেন্টিনার দুই যুগের দুই নায়ক দিয়েগো আরমান্দো ম্যারাডোনা এবং লিওনেল মেসি। আলবিসেলেস্তেদের বিশ্বচ্যাম্পিয়ন করা দুই মহাতারকার মাঝে কে সেরা, বিতর্কটি বেশ পুরনো। এবার সেই আলোচনায় যোগ দিলেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ডিফেন্ডার ফ্যাবিও ক্যানাভারো। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ইন্টার মিলানের হয়ে ফুটবল মাঠ রাঙানো এই লিভিং লেজেন্ডের মতে মেসি অন্যতম সেরা, তবে ম্যারাডোনা বিশ্বসেরা।
২০০৬ সালে চতুর্থ এবং সবশেষ ফিফা ওয়ার্ল্ডকাপ জেতে ইতালি। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ফ্যাবিও ক্যানাভারো। ইতালিকে বিশ্বকাপ জিতিয়ে সে বছর ব্যালন ডি’অর জিতেছিলেন তিনি। ফিফার ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ জয়ী একমাত্র ডিফেন্ডারও ক্যানাভারো। বুধবার দুবাইয়ের পত্রিকা খালিজ টাইমসের সঙ্গে মেসি এবং ম্যারাডোনাকে নিয়ে কথা বলেন ৫০ বছর বয়সী এই সাবেক ফুটবলার। ক্যানাভারো বলেন, ‘তারা (ম্যারাডোনা ও মেসি) ভিন্ন ধরনের ফুটবলার। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি।’ ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলেন ক্যানাভারো।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এসময় এল ক্লাসিকোতে বার্সেলোনার মেসির মোকাবিলা করেন তিনি।
ম্যারাডোনা যখন নাপোলিতে খেলেন ক্যানাভারো তখন দলটির বল বয় ছিলেন। ১৯৯১ সালে নাপোলি ছেড়ে সেভিয়াতে যোগ দেন ম্যারাডোনা। সে বছরই নাপোলির হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন ক্যানাভারো। আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে খেলতে না পারলেও বল বয় থাকার সুবাদে কাছ থেকে ম্যারাডোনাকে দেখেছেন তিনি। ক্যানাভারো বলেন, ‘ম্যারাডোনা মেসির চেয়ে ভালো ছিলেন। বিশ্বের সেরা ফুটবলার তিনি।’
ইতালি জাতীয় দলের হয়ে ১৩৬ ম্যাচে ২ গোল করা ফ্যাবিও ক্যানাভারো অবসরে যান ২০১১ সালে। নাপোলি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের হয়ে খ্যাতি অর্জন করা এই ডিফেন্ডার ক্যারিয়ারের সায়াহ্নে খেলেন সৌদি প্রো লীগের দল আল আহলিতে। মানবজমিন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar