1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাফুফে কে ফিফার প্রায় ৩৯ লাখ টাকা অর্থদণ্ড - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাফুফে কে ফিফার প্রায় ৩৯ লাখ টাকা অর্থদণ্ড

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২৬৯ জন খবরটি পড়েছেন

বিশ্বকাপ বাছাইয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল বাংলাদেশ ফুটবল জাতীয় দলের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) অর্থদণ্ড দিয়েছে ফিফা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাফুফেকে মোট ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৯ লাখ টাকা।

যে তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে তার দুটি ছিল ঢাকায় এবং একটি মালদ্বীপে। গত ১২ই অক্টোবর ২০২৬ বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রিলিমিনারি রাউন্ডে মালেতে প্রথম লেগে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। সে ম্যাচে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে বাংলাদেশের বিরুদ্ধে। ফিফার ওয়েবসাইটে প্রকাশিত শাস্তির বিবরণে বাংলাদেশের এই ম্যাচ নিয়ে বলা হয়, ৬ খেলোয়াড় ব্যক্তিগতভাবে শৃঙ্খলা ভঙ্গ করেন। ফিফার শৃঙ্খলাবিধির ১৪ নম্বর ধারা ভাঙায় এ ম্যাচে ৫ হাজার সুইস ফ্রাঁ বাং ৬ লাখ ৪৩ হাজার ৭০৬ টাকা জরিমানা করা হয়েছে বাফুফেকে।

দেশটির ফুটবল ফেডারেশনকে সতর্ক করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। ফিফা জানিয়েছে, সেই ম্যাচে মালদ্বীপের ড্রেসিংরুমে অননুমোদিত প্রবেশ ঘটেছিল।
এরপর গত ২১শে নভেম্বর কিংস অ্যারেনাতে লেবাননের সঙ্গে ১-১ গোলে ম্যাচ ড্র করে বাংলাদেশ। সে ম্যাচেও নিরাপত্তাবিধি ভঙ্গ করা, গ্যালারিতে বাজি পোড়ানো এবং মাঠে দর্শক ঢোকার দায়ে বাফুফেকে ১১ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা। বাংলাদেশি মুদ্রায় যা ১৪ লাখ ৪৮ হাজার টাকা। মানব জমিন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar