1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নওয়াপাড়া পৌর মেয়র কাপ খেলায় যশোর শামছুল হুদা ফুটবল একাডেমির জয়লাভ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নওয়াপাড়া পৌর মেয়র কাপ খেলায় যশোর শামছুল হুদা ফুটবল একাডেমির জয়লাভ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২০৮ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর(যশোর) প্রতিনিধি। অভয়নগরের নওয়াপাড়া পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের  ২য় খেলা  হয়েছে। নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে ও অভয়নগর উপজেলার সর্বস্তরের জনগনের সহযোগিতায় এবং আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ২৮শে জানুয়ারি  বিকাল ৩ টায় নওয়াপাড়া  শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অংশগ্রহণ করে ঝিনাইদহ জেলা  ফুটবল একাদশ বনাম যশোর শামসুল হুদা ফুটবল একাডেমি। উক্ত খেলায় উভয় দলেই দেশের নামকরা খেলোয়াড় অংশগ্রহণ করে।খেলায় 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপুর্ন ভাবে মাঠে উপস্থিত হাজার হাজার দর্শক উপভোগ করে। খেলার ১৫ মিনিটে  শামসুল হুদা একাডেমির ৯ নং জার্সিধারী খেলোয়াড় মঈন  ১ টি গোল করে দলকে (১-০) গোলে এগিয়ে নেয় এবং প্রথমার্ধের খেলা শেষ হয়।

খেলার দ্বিতীয়ার্ধে ৫ মিনিটে আত্মঘাতী গোলে আরও একটি গোল হজম করে (২-০) গোলে ঝিনাইদহ জেলা ফুটবল একাদশ পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটি ঝিনাইদহের ৮ নং জার্সিধারী খেলোয়াড় তামজিদ ১ টি গোল করে (২-১) গোলে পিছিয়ে থাকে। ২য় খেলায় ঝিনাইদহের মিলটন ম্যান  অব দ্যা মাচ নির্বাচিত হয়।

দ্বিতীয় খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার শান্ত,অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া পৌর  আওয়ামী লীগের  সভাপতি রফিকুল ইসলাম,   নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল ইসলাম, সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, অধ্যাপক হাফিজুর রহমান প্রমুখ ব্যক্তিবর্গ। খেলাটি দক্ষ হাতে পরিচালনা করেন  ইব্রাহিম হোসেন,হাবিবুর রহমান, সুব্রত মণ্ডল ও আজিজুর রহমান। খেলা শেষে আকর্ষণীয় রাফেল ড্র অনুষ্ঠিত হয়।

আগামী ৩০শে জানুয়ারি মঙ্গলবার  একই মাঠে খুলনা বিকেএসপি বনাম খুলনা শেখ কামাল স্মৃতি সংসদের  মধ্যে ২য় খেলা অনুষ্ঠিত হবে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar