1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে আ.লীগ নেতাকে হত্যার অভিযোগে ছাত্রলীগের ২ নেতা রিমান্ডে - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

কুড়িগ্রামে আ.লীগ নেতাকে হত্যার অভিযোগে ছাত্রলীগের ২ নেতা রিমান্ডে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩১ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান,, কুড়িগ্রাম ‌।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও কুড়িগ্রাম মটর মালিক সমিতির সদস্য এবং কুড়িগ্রাম ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সোহানকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি ঝিনুক মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১০ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় এ আদেশ দেন।

আদালত সূত্র জানিয়েছে, গ্রেফতার বিন্দু ও ঝিনুককে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, ‘শনিবার থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

এর আগে, শুক্রবার বিকালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিন ছাত্রলীগ কর্মী আহত হওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরে নিহত হন কুড়িগ্রাম সদর উপজেলা পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহান (৪৪)। এ ঘটনায় সোহানের সহধর্মিণী বাদী হয়ে বিন্দু ও ঝিনুকসহ চার জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ শুক্রবার রাতেই মূল অভিযুক্ত এই দুই আসামিকে গ্রেফতার করে।

ময়নাতদন্তের পর শনিবার দুপুর ৩ টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে সোহানকে শহরের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। আওয়ামী লীগ, যুবলীগ, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও সোহানের বন্ধু, আত্মীয় ও এলাকাবাসী জানাজায় অংশ নেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar