1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, পৌর কাউন্সিলরের অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

অভয়নগরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, পৌর কাউন্সিলরের অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৬ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার । যশোরের অভয়নগরে মো. মুরাদ হোসেন (২৭) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০ টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামের মধ্য তরফদারপাড়া এলাকায় স্বপ্ন ভিলার সামনে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত মুরাদ হোসেন মধ্য তরফদারপাড়া এলাকার মো. সাহাবুল ইসলামের ছেলে ও নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এ ঘটনাকে কেন্দ্র করে রোববার মধ্যরাতে নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সালামের অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের বাবা সাহাবুল ইসলাম বলেন, মুরাদ নওয়াপাড়া বাজার থেকে রাত ১০ টার দিকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি স্বপ্ন ভিলার সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসির সহযোগিতায় গুর”তর আহত মুরাদকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরো বলেন, পূর্ব শত্র”তার জের ধরে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কি অপরাধ করেছিল আমার ছেলে, যে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
অভয়নগর উপজেলা যুবলীগের আহবায়ক মো. তালিম হোসেন জানান, মুরাদ নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। অপরদিকে যুবলীগ নেতা হত্যাকান্ডে সোমবার বিকালে নওয়াপাড়া পৌর যুবলীগের আয়োজনে নওয়াপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সালামের অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয় জানতে তার সাথে বারবার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে সোমবার দুপুরে অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম বলেন, ওয়ার্ড যুবলীগ নেতা মুরাদ হোসেন হত্যার সঙ্গে জড়িত কয়েক জনের নাম পরিচয় পাওয়া গেছে। তাদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহতের পরিবার থেকে এখনও কোনো মামলা করা হয়নি। তবে পুলিশের একাধিক টিম কাজ শুরু” করেছে। দ্র”ত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar