1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় ১ জনের ৬০,৩ জনের ৩০ বছরের কারাদন্ড - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় ১ জনের ৬০,৩ জনের ৩০ বছরের কারাদন্ড

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৩ জন খবরটি পড়েছেন

নাটোরে ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় ১০ বছর পর একজনকে ৬০ বছর ও অপর তিনজনকে ৩০ বছর করে কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সোমবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রায়ে প্রধান অভিযুক্ত জেলার গুরুদাসপুর উপজেলার নারায়ণপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আতিক হাসানকে (৩২) মামলার দুটি ধারায় ৩০ বছর করে মোট ৬০ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন।

অপর অভিযুক্ত একই গ্রামের আশরাফ মাস্টারের ছেলে সুমন আলী ও টিপু সুলতান এবং আব্দুস সাত্তারের ছেলে আবু জাফরকে ৩০ বছর করে কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন। জরিমানার অর্থ ভিকটিমকে প্রদান করতে বলেছেন।

প্রধান আসামি আতিক হাসানের একটি ধারার দণ্ড শেষ হলে আরেকটি শুরু হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সবাই আদালতে উপস্থিত ছিলেন।

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণির এক ছাত্রীকে আতিক হাসান দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিলেন। ছাত্রীর বাবা সৌদি আরব প্রবাসী হওয়ায় তার চাচারা ছাত্রীকে বিরক্ত না করতে আতিক হাসানকে নিষেধ করেন। পরে আতিক হাসান দণ্ডপ্রাপ্ত অন্যদের সঙ্গে নিয়ে ২০১৪ সালের ১০ আগস্ট সকালে ছাত্রীটি প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাস্তা থেকে জোর করে একটি সাদা মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায়। বাবা দেশে না থাকায় পরে ছাত্রীর চাচা বাদী হয়ে গুরুদাসপুর থানায় অপহরণ করে ধর্ষণের অভিযোগে দণ্ডপ্রাপ্ত চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক সোমবার এ রায় প্রদান করেন। সূত্র-যুগান্তর

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar