1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অভিযোগে ৩ জেলে আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

সুন্দরবনে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অভিযোগে ৩ জেলে আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫২ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবনের নদী ও খালে কাঁকড়া আহরণের অভিযোগে তিন জেলেকে আটক করা হয়েছে।

সুন্দরবনের কোবাদক স্টেশনের বনরক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের নিকট থেকে ১টি নৌকা, হরিণ ধরার ফাঁদ ও কাঁকড়া জব্দ করে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে আড়পাঙ্গাশিয়া নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক তিন জেলে হলেন- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের জহুরুল হক সরদার (৫০), আঃ রহমান সরদার (২৬) ও নুর আলম গাজী (৩০)।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar