1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় পূজাপরিষদের বিক্ষোভ সমাবেশ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

বাঘারপাড়ায় পূজাপরিষদের বিক্ষোভ সমাবেশ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৭ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।  বাঘারপাড়ার কিসমত বাসুয়াড়ী গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের দেশ ত্যাগের হুমকীর প্রতিবাদে উপজেলা পূজা পরিষদের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে এ প্রতিবাদ সভা হয়। সভায় ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও উপযুক্ত ক্ষতিপুরনের দাবী জানান পূজা পরিষদের নেতৃবৃন্দ।

জানা যায়, উপজেলার জামদিয়া ইউনিয়নের রাধানগর বাওড়ের চারপাশে বসবাসরত জনসাধারন নিজস্ব সম্পত্তির সাথে বাওড়ের কিছু অংশ নিয়ে দীঘদিন ধরে পুকুর খনন করে মাছ চাষ করে আসছেন। আবার অনেকে ফলদ ও বনজ গাছ বা কেউ কেউ শাক-সবজি চাষ করেও জীবীকা নির্বাহ করে থাকেন। গত ১১ ফেব্রুয়ারি গভীর রাতে জয়রামপুর গ্রামের ছাত্তার শেখের ছেলে রিপন শেখ, লতিফ শেখের ছেলে মামুন শেখ, হামিদ শেখের ছেলে কালাম শেখ, শফিউদ্দিন শেখের ৩ ছেলে ভুট্টো, বদর ও আক্কাস শেখ, আজিত শেখের ছেলে আরিফ শেখ, লতিফ শেখের ২ ছেলে সাইফুল শেখ ও সাগর শেখ সংঘবদ্ধ হয়ে বিবাদীগণের পুকুরের মাছ ধরে নিয়ে যায়। এরপরেরদিন দুপুরে আরও কিছু অপরিচিত ব্যাক্তিদের সাথে নিয়ে শেখ পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র রামদা, দা, কুড়াল ইত্যাদি হাতে নিয়ে বিবাদীগণের পুকুর পাড়ে হামলা চালায়। এসময় পাড়ে লাগানো কাঠাল, মেহগনি, নারিকেল ও কলাগাছ কেটে দেয় । এছাড়াও শাক-সবজির ক্ষেত নষ্ট ও ৩ থেকে ৪শত কচুগাছের ব্যাপক ক্ষতিসাধন করে। হামলাকারীদের এসব কাজ করতে নিষেধ করলে ২৩টি পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকী দেন। এছাড়াও ক্ষতিগ্রস্থ সংখ্যালঘু পরিবারের সদস্যদের ভারতে চলে যেতে বলে অন্যথায় প্রাণ নাশের হুমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এর থেকে পরিত্রাণ পেতে বাওড়পাড়ের খয়রুদ্দিন, রামকৃষ্ণ দাস, মতিয়ার, মৃদুল নন্দী, জাহাঙ্গীর, বদিউজ্জামানসহ ২৩ ভূক্তভোগী পরিবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরে লিখিত অভিযোগ দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঘারপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়েও এর অনুলিপি দেন ক্ষতিগ্রস্থ পরিবার।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা পূজা পরিষদের আহ্বায়ক নিখিল কুমার আঢ্য, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, সদস্য সচিব প্রণয় সরকার, শচিন্দ্র নাথ বিশ্বাস, ডাক্তার গনেশ মজুমদার, সুকুমার দে, শমিরন শর্মা। এসময় উপস্থিত ছিলেন, দেব কুমার, সিদ্ধিশ্বর ঘোষ, সন্তোষ কুমার, সবুজ দেবনাথ, সুভাষ রায়, ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে রামকৃষ্ণ, হুমায়ুন কবির, মোহাম্মদ খয়রুদ্দিন, বধু মোল্লা, ভিম দাস, সৈকত বিশ্বাস প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar