স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে। অভয়নগরের বাশুয়াড়ী ক্যাম্প পুলিশ ৫ লাখ টাকা চঁাদা দাবির চিঠি ও ককটেল সাদৃশ্য বস্তুসহ দুই চাঁদাবাজকে আটক করেছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অভয়নগর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি মারফত জানা যায়, উপজেলার গোপীনাথপুর গ্রামের আলমগীর শিকদারের অভিযোগের ভিত্তিতে পুলিশ রোববার গভীর রাতে অভিযান চালিয়ে একটি লাল কসটেপ দিয়ে পেঁচানো একটি ককটেল সাদৃশ্য বস্তু ও ৫লাখ টাকা চঁাদা দাবির চিঠিসহ দুই চঁাদাবাজকে আটক করেছে।
পুলিশের এসআই মোকাররম আলী জানান, আটককৃতরা হলেন- উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মো. জুবায়ের ইসলাম লিপু (৩৩) ও মৃত জহর আলী খাঁর ছেলে আজিবর খাঁ(৩৫)। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং ২৫, তারিখ ২৫-২-২০২৪।
অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান, চাঁদাবাজ দুই আসামীকে অঅটকের পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।