1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে কাভার্ড ভ্যানের চাপায় শিক্ষকের মৃত্যু  - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

অভয়নগরে কাভার্ড ভ্যানের চাপায় শিক্ষকের মৃত্যু 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৬ জন খবরটি পড়েছেন
সড়ক দূর্ঘটনা
ছবিঃ বিডিটেলিগ্রাফ

 স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরে কাভার্ড ভ্যানের চাপায় সাবেক এক শিক্ষকের মৃত্যু  হয়েছে। ঘটনাটি যশোর-খুলনা মহাসড়কের ভাঙ্গাগেট ট্রাক টার্মিনাল এলাকায় ঘটে। 

সোমবার সন্ধ্যার সময় কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো-ট- ১৮-৭৩৩২) চাপায় আমডাঙ্গা গ্রামের গ্রাম্য চিকিৎসক ও রাজ টেক্সটাইল বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইন্তাজ আলী বিশ্বাসের (৬৫) মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাইপো মোহাম্মদ হোসাইন।  নিহতের ভাইপো মোহাম্মদ হোসাইন জানান, প্রতিদিনের ন্যায় আমার চাচা সোমবার সন্ধ্যার আগ মুহূর্তে আমডাঙ্গা  থেকে ভ্যানযোগে ভাঙ্গাগেট এলাকায় অবস্থিত ডাক্তারি চেম্বারের উদ্দেশ্যে রওয়ানা হলে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানটি তাকে ধাক্কা দেয়। এতে তার  মাথায় প্রচন্ড আঘাত লেগে রক্তক্ষরণ হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা  করেন।

এ  খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ কাভার্ড ভ্যানটিকে  আটক করে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি লিয়াকত হোসেন বলেন, কাভার্ড ভ্যানটিকে  আটক করে থানার হেফাজতে রাখা হয়েছে।  তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar