রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি।। দেবহাটা উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রযুক্তি মেলা-২৪ উদ্বোধন করা হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
উপজেলা ডাকবাংলো চত্বরে মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী সকাল ১১টায় এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফ মোহাম্মদ তিতুমীর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবহাটা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহম্মেদ। মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে নার্সারী মালিকেরা তাদের বিভিন্ন ক্যাটাগরির কৃষি পন্যের প্রদর্শনী স্থাপন করেছেন।