1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ার মুক্তিযোদ্ধা ওসমান গনিকে রাষ্টীয় মর্যাদায় দাফন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

বাঘারপাড়ার মুক্তিযোদ্ধা ওসমান গনিকে রাষ্টীয় মর্যাদায় দাফন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৪৮ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়া উপজেলার ৮ নং বাসুয়াড়ি ইউনিয়নের সাইটখালি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ওসমান গনিকে রাষ্টীয় মর্যাদায় দাফন করা হয়েছে ।

আজ ৩ মার্চ রবিবার উপজেলা নির্বাহী অফিসার  হোসনে আরা তান্নীর উপস্থিতিতে থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গার্ড অব অনার প্রদান করেন।  এদিন জোহর বাদ মৃতের জানাজা সাইট খালি কেন্দ্রীয় ঈদগঁা ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

গত ২ মার্চ শনিবার আনুমানিক সকাল ১০টায় কুমিল্লার সরকারি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মো. ওসমান গনি (৭৫) ইন্তেকাল করেন,  ইন্না-লিল্লাহী …… রাজিউন। মৃত্যু কালে  ১ ছেলে ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ মুহুর্তের মধ্যে মুঠোফোনের মাধ্যমে ছড়িয়ে পড়লে দুরদুরান্ত থেকে স্বজনরা শেষবারের মতো একনজর দেখার জন্য ছুটে  আসেন মৃতের বাড়ীতে। 

তার জানাজায় শরিক হওয়ার জন্য উপজেলার এক কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মো.আনিসুর রহমান, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার মো.হাসান আলী, মো. ছদর উদ্দিন, মো. লোকমান হোসেন, মো. আইয়ুব হোসেন, মো. মিন্টু মিয়া, মো. আফছার আলী, মো. ফছিয়ার রহমান ও বীর মুক্তিযোদ্ধা মো. মশিউর রহমান। এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আ. রউফ মোল্লা, বাসুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. আমেনূর সরদার ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম মোল্লা এবং মো. আবু সাইদ সরদার ছুটে আসেন।  

উপজেলা হাজী কল্যাণ পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রোস্তম আলী, সহসভাপতি মো. আ. মজিদ আনোয়ার, জামদিয়া ইউনিয়নের সভাপতি মো. খলিলুর রহমান, বাসুয়াড়ী ইউনিয়নের সভাপতি মো.আকমত আলী সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মৃতের জানাজা ও দাফন কাজে শরীক হয়।মৃতের জানাজার নামাজের ইমাম ছিলেন মৃতের ভাগ্নে মাওলানা আব্দুর রাজ্জাক। দাফন শেষে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেনি তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar