বাঘারপাড়ায় প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এদিন সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী , উপজেলা নিবার্হী অফিসার হোসনে আরা তান্নি, সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি, থানা ভারপ্রাপ্ত কর্মকতার্ শাহাদত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী,পৌর সভার মেয়র কামরুজ্জামান, পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, আসাদুজ্জামান মিন্টু ,বাঘারপাড়া মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের পক্ষে অধ্যক্ষ আজগর আলী, ডিগ্রী কলেজের পক্ষে আব্দুল মতিন,মাধ্যমিক শিক্ষা কর্মকতার্ এ এস এম জিল্লুর রশীদ, মৎস্য কর্মকতার্ পলাশ বালাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতার্ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ মিলানায়তনে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।